বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক

কীভাবে বুঝবেন পোষা পাখি কষ্টে আছে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শখ করে পাখি পুষলেই হয় না। পোষা পাখির মনের খেয়ালও রাখতে হয়। এমনটাই বলে থাকেন পক্ষী বিশারদেরা। পাখির শরীরেও বিভিন্ন কারণে যন্ত্রণা হয়। মনও ভালো থাকে না সব সময়ে। তার কিছু লক্ষণও ধরা পড়ে তাদের আচরণে। সেগুলো কী কী, তা জেনে রাখা ভালো।

কী কী শারীরিক সমস্যা পোষা পাখিদের যন্ত্রণা দেয়?

* বাতের ব্যথায় ভোগে পাখিরাও। পাখি বিক্রেতারা জানাচ্ছেন, পাখিদের পা ও পিঠের হাড়ে ব্যথা হয়। এই যন্ত্রণা একটানা ভোগায় পাখিদের।
* পেশির ব্যথাও ভোগায় পাখিদের। খাঁচার পাখি উড়তে পারে না। দীর্ঘদিন ধরে বন্দি থাকার কারণে বিভিন্ন ব্যথাবেদনা ভোগায় তাদের।
* ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ হতে পারে পাখির। তখন পালক উঠে যেতে শুরু করে, দুর্বল হয়ে পড়ে পাখি। আর শরীরের কোন জায়গায় আঘাতজনিত ব্যথা তো আছেই। শরীরের পাশাপাশি মনেও কষ্ট হয় পাখিদের। বন্দিদশায় একাকিত্বে ভোগে পাখিরা।

কীভাবে বুঝবেন পোষ্য কষ্টে আছে?

* পোষা পাখির ব্যবহারে আসবে বদল। আপনি ডাকলেও সাড়া দেবে না। সর্বক্ষণ ঝিমিয়ে থাকবে পাখি।
* কিছু খেতে চাইবে না। সব সময়েই ঝিমাতে থাকবে।
* দম নিতে কষ্ট হবে পাখির। খেয়াল করে দেখুন, সারাক্ষণ দুই ঠোঁট ফাঁক করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে।
* শরীরের যে জায়গায় যন্ত্রণা, সেখানে ঠোঁট দিয়ে ঘষতে থাকবে। আপনি কাছে গেলে তেড়ে আসবে। ঠোকর দেওয়ার চেষ্টা করবে।
* পাখির মলের রং বদলে যেতে পারে।
খাঁচায় থাকায় পাখিদের ‘শরীরচর্চা’ ঠিকমতো হয় না। এজন্য খাঁচার ভেতর ছোট মই, দোলনা, ঝুনঝুনি, প্লাস্টিকের বল দিতে হবে। পাখিরা এসব নিয়ে খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ঠিক থাকবে।
* অনেক সময় বিষণ্নতার কারণে পাখি কিছু খেতে চায় না। তখন পোষা পাখি অসুস্থ হয়ে পড়ে। এমন হলে বুঝতে হবে পাখির সঙ্গী দরকার। সে ব্যাপারে খেয়াল রাখুন।

আদুরে পোষা পাখি সামলাবেন কীভাবে?

পোষ্যের ব্যবহারে বদল দেখলেই সবচেয়ে আগে পশু চিকিৎসকের কাছে নিতে হবে। পাখির শারীরিক সমস্যা হচ্ছে কি না, সেটা আগে দেখা দরকার।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit