সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে নৌকা ডুবে ছাত্রী নিখোঁজ

তোবারক হোসেন খোকন
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্রীর নাম রেখা আক্তার (১৭)। সে উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে ও কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে ২০-২৫ জনকে নিয়ে একটি ডিঙি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করলে কিছুটা সামনে যেতেই ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা স্থানীয়দের সহায়তা ও সাঁতার কেটে তীরে উঠলেও মাদ্রাসা ছাত্রী রেখা আক্তার নিখোঁজ হয়।

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া যাত্রী সোহেল রানা জানান, নৌকায় বেশি মানুষ নেওয়া ও নৌকার নিচ দিয়ে পানি ওঠার কারণেই নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝিকে না করা সত্বেও বেশি মানুষ নিয়ে সামনে যেতেই এ ঘটনা ঘটে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী বলেন, নৌকার নিচে ছিদ্রি ও বেশি যাত্রী নেওয়ার জন্যই নৌকাটি ডুবে গেছে বলে স্থানীয় মাধ্যমে জানা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসা মাত্রই উদ্ধার কাজ শুরু করা হবে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থল ঘুরে এসেছি। আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে আছে। ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করবে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit