মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি প্রদান

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি ২০২৩ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ মেধাবৃত্তি প্রদান করা হয়। দৌলতপুর আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সরকার আমিরুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ। উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক মেধাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ও আরমা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন, দৌলতপুর আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সরকার আমিরুল ইসলাম। বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রায়তা আফসিন। বক্তব্য রাখেন, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী ও দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

আলোচনা শেষে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ও আরমা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ৫ম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ৬৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বৃত্তিপ্রাপ্তির ক্ষেত্রে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও তারাগুনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আব্দুর রাজ্জাক মেধাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ও আরমা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী, তদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit