মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

২০২৬ পর্যন্ত ইউনাইটেডে টেন হাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : চুক্তির মেয়াদ বাড়বে নাকি ছাঁটাই হবেন- এমন একটি দোলাচলে ছিলেন কোচ এরিক টেন হাগ। অবশেষে তার সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার সময় যে চুক্তি হয়েছিল তাতে টেন হাগের মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত রেড ডেভিলদের ডাগআউটে থাকবেন এই ডাচ কোচ।

টেন হাগ বলেন, ‘ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সমঝোতায় পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখি, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে উন্নতির অনেক দৃষ্টান্ত আছে, আছে দুটি ট্রফি জেতার গৌরব। ’

‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার মানে পৌঁছাতে এখনো অনেক কঠোর পরিশ্রম করা বাকি, যার অর্থ, ইংলিশ ও ইউরোপিয়ান ট্রফির জন্য লড়াই করা। ’

২০১৩ সালের পর ইউনাইটেডের কাছে এখনো অধরাই রয়েছে লিগ শিরোপা। গত মৌসুমে আটে থেকে লিগ শেষ করে তারা। তবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এফএ কাপে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit