মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ ও ৯ জুলাই রাশিয়া সফর করবেন। ক্রেমলিন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-ভারত সম্পর্কের আরো উন্নয়নের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডায় প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবেন’। মস্কো ইউক্রেনে যুদ্ধ শুরর পর রাশিয়ায় এটি মোদির প্রথম সফর।পশ্চিমাবিশ্বে বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে রাশিয়া। এ পরিস্থিতিতে পুতিন মোদিকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে বিবেচনা করেন।

অন্যদিকে ইউক্রেনের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল। পাশাপাশি ভারত রুশ তেলের ক্রয় বাড়িয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোতে যোগ দেয়নি। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে পুতিন ও মোদির মধ্যে বৈঠক হয়। সেখানে মোদিকে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেনে সংঘাত সম্পর্কে মোদির ‘উদ্বেগ’ তিনি বুঝতে পারেন। মোদি চান, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ এ যুদ্ধ শেষ হোক। এই বছরের শুরুর দিকে ভারত বলেছিল, তারা রাশিয়াকে তাদের কিছু নাগরিককে মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যারা রুশ সেনাবাহিনীতে সহায়ক হিসেবে চাকরি করতেন।

ইউক্রেন শান্তি বিবৃতিতে ৮০ দেশ, যে ‘অজুহাতে’ নেই ভারত এ ছাড়া ভারত রুশ তেলের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোর বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর রাশিয়া সেখানে অত্যন্ত প্রয়োজনীয় একটি রপ্তানি বাজার পেয়েছে। তবে অর্থপ্রদানের সমস্যা ও রুশ রপ্তানিকারকরা আয় ফিরিয়ে আনতে পারছেন না বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত মোদি শেষবার রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। তিনি দেশটির সুদূর পূর্বের শহর ভ্লাদিভোস্টকে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন।

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit