মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

হার্দিকের সঙ্গে নাতাশার বিচ্ছেদ কি পাকা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার বিয়ে ভাঙছে — এমন খবর বেশ কিছু দিন আগে থেকেই সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনায় সরগরম। সবাই ভাবছেন আইপিএলে হার্দিক পান্ডিয়ার ফ্লপ পারফরম্যান্স আর তার ভাবমূর্তি রক্ষা করতে নাতাশা এ ডিভোর্সের নাটক ছড়িয়েছেন। কিন্তু বিষয়টি আদতে না নয়; ফের একই সমালোচনা মাথাচাড়া দিয়ে উঠেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে—নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার বিয়ে ভাঙছে — এমন খবর এত দিন সামাজিকমাধ্যমে নেটিজেনরা আলোচনা-সমালোচনার ঝড় তুললেও সবাই ভেবেছেন আইপিএলে হার্দিক পান্ডিয়ার ফ্লপ পারফরম্যান্স ও তার ভাবমূর্তি রক্ষা করতে নাতাশা এ ডিভোর্সের নাটক ছড়িয়েছেন। কিন্তু বিষয়টি তা নয়; হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ জয়ে ভালো পারফরম্যান্সের পরও শুভেচ্ছা জানাননি নাতাশা। 

এর মধ্যেই গতকাল বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আবার আলোচনায় ফেরেন নাতাশা, ‘তিনি বাইবেল নিয়ে ঘুরছেন।‘ নাতাশা বলেন, ‘তিনি কখনো ত্যাগ করবেন না, ভয় পেও না, হার্দিকের সঙ্গে বিচ্ছেদ পাকা?’

নাতাশা এখন বাইবেল নিয়ে ঘুরছেন। বাইবেল পড়ছেন। বাইবেলে তিনি খুঁজে পেয়েছেন ঈশ্বরকে। নাতাশা বলেন, ‘বাইবেলে বলা হয়েছে— ‘ঈশ্বর তোমাদের আগে আগেই যাচ্ছেন। তিনি তোমার সঙ্গেই আছেন। তিনি কখনো তোমাদের ত্যাগ করবেন না। তাই ভয় পেও না, হতাশ হও না।‘

এদিকে বুধবার সামাজিকমাধ্যমে নিজের ইনস্টাগ্রামে পোস্টে করা ভিডিওতে নাতাশা স্ট্যানকোভিচকে দেখা যায়, তাকে নিজের গাড়িতে যেতে যেতে বলতে শোনা যায়— ‘তিনি নির্দিষ্ট কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যেটি কাউকে নিরুৎসাহিত, হতাশ, দুঃখী এবং হারিয়ে যাওয়ার অনুভূতি দেয়।‘

নাতাশা আরও বলেন, ‘আমি এমন কিছু পড়ার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েছিলাম, যা আজ আমার সত্যিই শোনা দরকার ছিল। এ কারণেই আমি আমার বাইবেলটি গাড়িতে আমার সঙ্গে নিয়েই এসেছি। কারণ আমি এটা পড়তে চেয়েছিলাম; তোমাদের সবাইকে শোনাতে চেয়েছিলাম। যেখানে বলা হয়েছে— ‘ঈশ্বর তোমাদের আগে আগেই যাচ্ছেন। তিনি তোমার সঙ্গেই আছেন। তিনি কখনো তোমাদের ত্যাগ করবেন না। তাই ভয় পেও না, হতাশ হও না।‘

নাতাশা আরও বলেন, ‘আমরা যখনই এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তখন আমরা হতাশ, ভেঙে পড়া এবং প্রায়শই নিজেকে হারিয়ে ফেলি। নিশ্চয়ই ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। আপনি এখন যা করছেন তাতে তিনি অবাক হননি। কারণ তার ইতোমধ্যে নির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে। তিনি কখনো তোমাকে ত্যাগ করবেন না।‘
নাতাশার এই ভিডিও হার্দিকের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনেই আগুন ধরিয়েছে।

মোদির সঙ্গে সাক্ষাতে আপ্লুত বিশ্বকাপজয়ী তারকারা এদিকে হার্দিকের সফল্য, ভারতের জয়ে শুভেচ্ছা না জানানোর কারণে নেটিজেনদের একাংশ নাতাশা স্ট্যনকোভিচকে তুলোধোনা করতে ছাড়েননি। নাতাশার ইনস্টাগ্রাম প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করে এক নেটিজেন লিখেছেন— ‘যে মানুষটি সামাজিকমাধ্যমে এত অ্যাকটিভ তিনি কেন এই জয়ে হার্দিককে নিয়ে কিছু লিখলেন না, কোনো ভার্চুয়াল মেসেজ দিলেন না।

এমনকি নিদেনপক্ষে ভারতের জয় নিয়েও কিছু লিখলেন না?’ পরে আবার তিনি এর ব্যাখ্যা দিয়ে লেখেন— ‘মনে হচ্ছে সত্যিই হার্দিক পান্ডিয়া ওর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের থেকে আলাদা থাকছেন। তা না হলে ব্যাপারটা বড়ই অদ্ভুত যে তিনি ভারতের বিশ্বকাপ জয় এবং স্বামীকে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখলেন না কেন? উনি তো সামাজিকমাধ্যমে সবসময়ই অ্যাকটিভ।

এমনকি আনুশকা শর্মাও সামাজিকমাধ্যমে অতটা অ্যাকটিভ নন। অথচ তারপরও আনুশকা শর্মা বিরাট কোহলিকে নিয়ে ভারতের জয়ে পোস্ট করেছেন। কিন্তু নাতাশা সম্পূর্ণ নীরবতা পালন করে যাচ্ছেন।‘

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit