মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

ফের হাসপাতালে ভর্তি করানো হলো আদভানিকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও হাসপাতালে ভর্তি করানো হল প্রবীণ বিজেপি নেতা তথা ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদভানিকে। বুধবার (৩ জুরাই) রাত ৯টায় তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ২৬ জুন আদভানিকে দিল্লি এমসে ভর্তি করানো হয়েছিল। ঠিক কী সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তা জানা যায়নি। ইউরোলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞেরা পরীক্ষা-নিরীক্ষা করার পর ২৭ জুন তাকে ছেড়ে দেওয়া হয়।

লাল কৃষ্ণ লাল কৃষ্ণ আদভানির জন্ম ১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে। ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন। প্রায় তিন দশক লম্বা রাজনৈতিক কেরিয়ারে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সালের মধ্যে অটল বিহারী বাজপেয়ি ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি।

২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের পক্ষ থেকে তাকে ভারতরত্ন পদক দেওয়া হয়। শারীরিকভাবে দুর্বল হওয়ায় আদভানির বাড়িতে গিয়ে তার হাতে ভারতরত্ন তুলে দেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit