মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছে ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবৃতিতে মোসাদ বলেছে, জিম্মি চুক্তির মধ্যস্থতাকারীদের আলোচনাকারী দল হামাস উত্থাপিত জিম্মি চুক্তির রূপরেখা ইসরাইলকে অবহিত করেছে। ইসরাইল এটি মূল্যায়ন করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে জবাব দেবে।

বুধবার নাম না প্রকাশের শর্তে হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন কিছু ধারণা শেয়ার করেছে তারা। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলেছে, ‘হামাস এমন একটি রূপরেখার ওপর জোর দিয়ে চলেছে, যা ইসরাইলকে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকর করার পর গাজায় যুদ্ধে ফিরে আসতে বাধা দেবে। বিষয়টি ইসরাইলের কাছে গ্রহণযোগ্য না।’
  
সূত্রটি আরও বলেছে, ‘প্রস্তাবে বেশ কিছু ফাঁক-ফোকর আছে, যা এখনো বন্ধ করা হয়নি।’ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট ওই সূত্র বলছে, ইসরাইল প্রায় ১২০ জন জিম্মিকে মুক্ত করার জন্য সামরিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রেখে আলোচনা চালিয়ে যাবে।
 
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের উদ্ধারে একটি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কূটনৈতিক নেতৃত্ব দিয়েছেন। 
 
গত ৩১ মে হোয়াইট হাউস থেকে তিনি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে নিজস্ব একটি প্রস্তাব উত্থাপন করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বাইডেন উত্থাপিত ওই প্রস্তাবকে সমর্থনও করেছে।
 
সূত্র: সিনহুয়া, জেরুজালেম পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit