মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা দীপিকার যোগব্যায়াম, যা বললেন রণবীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বাবা-মা হতে চলেছেন। এ দম্পতির প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। আপাতত সেদিকেই তাকিয়ে এ তারকা জুটি। গত মার্চেই সামাজিকমাধ্যমে এ কথা ঘোষণা করেছিলেন রণবীর সিং। 

দীপিকা ছবির ক্যাপশনে লিখেছেন— ‘যদি রোজ নিজের যত্ন নেন, তাহলে আলাদা করে সেলফ কেয়ার মান্থ উদযাপন করার প্রয়োজন হয় না। আমি ওয়ার্কআউট করতে ভালোবাসি। নিজেকে সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি শরীর চর্চা করি না, বরং আমি ফিট থাকতেই ব্যায়াম করি। দীর্ঘদিন ধরেই এ শরীরচর্চা আমার লাইফস্টাইলের একটি অন্যতম অংশ হয়ে আছে।’

যোগব্যায়ামের নানান পদ্ধতির কথাও শেয়ার করেছেন এ অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় যোগব্যায়াম করতে গেলে অবশ্যই একটা কুসানের সাপোর্ট নেওয়ার দরকার বলে জানান দীপিকা। এই মুদ্রা পায়ের ফোলা ও যন্ত্রণা কমায়। পেশির যন্ত্রণায় উপকারী। পা ও কোমর কিংবা শরীরের নিচের অংশের ব্যথায় ভীষণভাবে উপকারী। 

স্ত্রীর প্রশংসায় যা বললেন রণবীর অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন। বরং দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। কখনো সিনেমা নিয়ে ব্যস্ত তিনি, আবার কখনো বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য। তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে নিন্দুকরা কম কটু কথা শোনাননি! তবে সেসব গুঞ্জনকে উড়িয়ে বেবি বাম্প নিয়ে ‘কল্কি’ সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার একটি প্রচার অনুষ্ঠানে হিল জুতা আর কালো আঁটসাট ‘বডিকন’ পোশাক পরে আসেন তিনি। সেখানে হিল জুতা পরার জন্যও সমালোচিত হন দীপিকা। সেখানে স্পষ্ট হয়ে ওঠে তার স্ফীত উদর। এবার শরীরচর্চার ছবি পোস্ট করে দেখিয়ে দিলেন তিনি কতটা ফিট?

এ বিষয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর যোগব্যায়াম নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রণবীর সিংও। মন্তব্যের ঘরে ভালোবাসা উজাড় করে তিনি লিখেছেন— ‘ম্যাজিকের মতো কাজ করে।’ অনুরাগীরাও হবু মায়ের প্রশংসায় পঞ্চমুখ। বিয়ের আগে রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন প্রেমসাগরে হাবুডুবু খান তারা। এর পর বিয়ে করে ফেলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit