বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ইসরাইলে ২০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার বুধবার হিজবুল্লাহ কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরাইল। তার জবাবে এ রকেট হামলা চালানো হয়।

‘হজ আবু নিমাহ’ নামেও পরিচিত ছিলেন নাসের। তিনি সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। হিজবুল্লাহ ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান লড়াই ও বাগাড়ম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব মধ্যস্থতাকারীরা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে হুমড়ি খেয়ে পড়েছেন।

বুধবার লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করে ইসরাইল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit