বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ধর্ম টেনে কথা বলায় রিজওয়ানের সমালোচনা করলেন শেহজাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। বেশিরভাগ ক্রিকেটারদের হতে হচ্ছে সমালোচনার শিকার। সেই সমালোচনার জবাবে প্রতিবাদমূলক কথা বলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান দলের ওপর উঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ধর্মীয় বিষয় টেনে এনে ছিলেন তিনি।

ধর্ম টেনে কথা বলায় এবার রিজওয়ানকে একহাত নিয়েছেন আহমেদ শেহজাদ। এমনকি পিসিবিকে মনে করিয়ে দিয়েছেন তাদের অস্ত্রোপচারের প্রতিশ্রুতির কথাও।

সম্প্রতি এক ভিডিওতে পাকিস্তান ওপেনার রিজওয়ানকে বলতে শোনা গেছে, ‘আমি মনে করি প্রতিটি মানুষই দুটি বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি যদি একজন মুসলিম হন, তাহলে বিশ্বের যেখানেই যান সেখানেই ইসলামের প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয়ত, তিনি পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন। কাজেই লোকে কী বলে সেসব আমরা পাত্তা দেই না।’

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে সুপার এইটে খেলতে না পারায় হতাশ পিসিবি প্রধান মহসিন নকভি। বিশ্বকাপ চলাকালীনই তিনি জানিয়েছিলেন বিশ্বকাপ শেষে দলে বড় অস্ত্রোপচার করবেন তিনি। সেটাও পিসিবিকে মনে করিয়ে দিয়েছেন শেহজাদ।

পিসিবিকে অস্ত্রোপচারের বিষয়টি মনে করিয়ে দিয়ে শেহজাদ বলেন, ‘আমরা পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে যে বড় অস্ত্রোপচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভুলে যেতে দেব না। পাকিস্তানি দলের কিছু খেলোয়াড় এখন চেয়ারম্যানের বক্তব্যকে উপহাস করছেন। তারা বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু আমরা নিশ্চিত করব যে ভক্তরা তাদের উত্তর পান এবং ব্যবস্থা নেওয়া হয়। এই খেলোয়াড়দের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং এই পাকিস্তান দল সঠিক পথে না আসা পর্যন্ত আমরা পিছপা হব না।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit