শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান

এবার জ্যামাইকায় আঘাত হানল ঘূর্ণিঝড় ‘বেরিল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক ‘হারিকেন বেরিল’ ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত শেষে এবার জ্যামাইকায় আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে বিপজ্জনক ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়টি দ্বীপটির দক্ষিণ উপকূলে আঘাত হানে। এতে তীব্র বাতাসের সঙ্গে ক্যারিবীয় দেশটিতে প্রবল বৃষ্টি হয়। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে প্লাবিত রাস্তা ও প্রবল বাতাসে উড়ে যাওয়া ছাদবিহীন ভবন দেখা যায়। দক্ষিণ সেন্ট এলিজাবেথ প্যারিসের গ্রামীণ কৃষক সম্প্রদায়ের বাসিন্দা অ্যামোয় ওয়েলিংটনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ‘এটির (ঘূর্ণিঝড় বেরিল) আঘাত ভয়াবহ। সবকিছু শেষ হয়ে গেছে।’
 
এদিকে, ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টির আঘাতে এখন পর্যন্ত সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গ্রানাডায় তিনজন মারা গেছে। সোমবার (১ জুলাই) সবার প্রথমে দ্বীপটিতে বেরিল আঘাত করেছে। বাকি চারজনের একজন সেন্ট ভিনসেন্টে এবং অন্য তিনজন উত্তর ভেনিজুয়েলার বাসিন্দা।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বলছে, বেরিলের তাণ্ডবে এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/দুুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit