বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোসহ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে’ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যােগে  ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক॥ দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ আনতে কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নওগাঁয় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু ডেপুটি স্পীকারের নির্দেশে, দুর্গাপুরে পরিচ্ছন্ন অভিযান আটোয়ারীতে ভূমিসেবা মেলা শুরু

মহাকাশ স্টেশনে বিপাকে দুই নভোচারী, পৃথিবীতে ফেরা নিয়ে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় থাকতে বাধ্য হচ্ছেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। নির্ধারিত মহাকাশযানে জটিলতাকে কেন্দ্র করেই এই সংকট দেখা দিয়েছে। 

ফলে মহাকাশযানটি দুই নভোচারীকে নিয়ে ঠিক কবে নিয়ে পৃথিবীতে ফিরবে সে নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা গত শুক্রবার জানিয়েছিল, এই অভিযানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন করার কথা ভাবা হচ্ছে। ফলে নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আরও কিছুদিন মহাকাশ স্টেশনে থাকতে হতে পারে।

গত ৫ জুন মার্কিন প্লেন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানটি দুই নভোচারীকে নিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা করে। কিছুদিন পরই এ যানটির পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যানটিতে হিলিয়াম গ্যাস লিকেজ এবং থ্রাস্টার বিভ্রাট হয়। ফলে এই যানটি আপাতত পৃথিবীতে ফিরতে পারছে না। আর এতেই আটকা পড়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদেরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করতে হচ্ছে।

নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়াম স্টারলাইনারের প্রথম যাত্রী হিসেবে মহাকাশে ভ্রমণ করছেন। তারা এখন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে অবস্থানকারী অন্য নভোচারীদের সঙ্গে সমন্বয় করছেন এবং নিয়মিত কাজকর্মগুলো করছেন।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit