শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মারা গেলেন পাকিস্তানের সেই জিয়া রশিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ জিয়া রশিদ (৩০)। মঙ্গলবার (২ জুলাই) ভেহারিতে মারা যান তিনি। খবর জিও নিউজের। 

সোশ্যাল মিডিয়ার তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকে জিয়া রশিদের জানাজায় অংশ নেন।

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের সবচেয়ে লম্বা ব্যক্তির স্থান দখল করেন তিনি। ২০ বছর বয়সে হঠাৎ করে তার হাঁটুতে সমস্যা দেখা দেয়। এ রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন জিয়া। 

জিয়া রশিদ দাবি করতেন তার উচ্চতা ৮ ফুট ৮ ইঞ্চি এবং তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি।

জিও নিউজ জানিয়েছে, অসুস্থ হলেও অর্থাভাবে নিজের পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেননি তিনি। সরকারের থেকেও কোনো সহায়তা পাননি রশিদ।

জানা যায়, গত বছর জিয়া রশিদ সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। যা তার আগের শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। দীর্ঘ অসুখের সঙ্গে লড়াই করে আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

রশিদ জানিয়েছিলেন, তিনি মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি আরও পড়তে চান। কিন্তু ভ্রমণগত ও আর্থিক সমস্যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছিলেন না।

উন্নত জীবনযাপনের জন্য সরকারের কাছে তার পরিবারকে সাহায্য করার আবেদন জানিয়েছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit