রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

প্রথমবারের মতো ব্রাজিল সফরে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ব্রাজিল সফরে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। আগামী শনি-রবিবার ব্রাজিল সফর করবেন তিনি।

প্রসঙ্গত, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে সখ্যতা থাকলেও তার উত্তরসূরী ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা ডা সিলভার সঙ্গে সম্পর্ক তেমন ভালো নয় মিলেইয়ের। তাদের উভয়ের দ্বন্দ্ব মূলত মতাদর্শগত। মিলেই উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী মতাদর্শ প্রভাবিত, অন্যদিকে লুলা ডা সিলভা বামপন্থী। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার আগে লুলা ডা সিলভাকে প্রায়ই প্রকাশ্যে ‘রাগী কমিউনিস্ট’ ‘দুর্নীতিগ্রস্ত’ প্রভৃতি বলে আখ্যায়িত করতেন তিনি।

গত সপ্তাহে লুলা ডা সিলভা বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর মিলেই একবারও তাকে টেলিফোন করেননি। ব্রাাজিলের প্রেসিডেন্ট আরও বলেছিলেন, অতীতে তার সম্পর্কে যেসব রুঢ় কথা বলেছেন মিলেই, সেসবের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি।

মিলেই তারপর ফোন করেছিলেন কি না তা জানা যায়নি, তবে তার এই সফরের মূল লক্ষ্য যে ব্রাজিলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা— তা ইতোমধ্যে স্পষ্ট। তার একটি কারণ, আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যাবসায়িক অংশীদারের নাম ব্রাজিল।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডিয়ানা মন্ডিনো এক বিবৃতিতে বলেছেন, “এটি সত্যি যে রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে দুই নেতার পার্থক্য প্রায় আকাশ-পাতাল, তবে আমরা মনে করি এই পার্থক্য পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের পথে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।”  সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit