রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের দুই সাতারু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াবিদের সংখ্যা মোট পাঁচজন। তারা হলেন- স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটার রবিউল ইসলাম, আর্চার সাগর ইসলাম, সাঁতারু সামিউল ইসরাম রাফি এবং সোনিয়া আক্তার। তবে এরমধ্যে একমাত্র সাগর পেয়েছেন কোটা প্লেস। অর্থাৎ তিনি খেলবেন সরাসরি। বাকি চারজন পেয়েছেন ওয়াইল্ড কার্ড।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ’র সদস্য এমবি সাইফ গণমাধ্যমে বলেছেন, ‘গতকাল (সোমবার ১ জুলাই) রাতে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স) অলিম্পিকে আমাদের একজন নারী (সোনিয়া) এবং পুরুষ সাঁতারুর (রাফি) অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের এই দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে।’

তবে এই দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ড পেয়ে খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনকেও (বিওএ) জানিয়েয়েছে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন। এদিকে গলফ ও বক্সিংয়ে ওয়াইর্ল্ড কার্ডের প্রত্যাশ্যা করা হলেও তার সম্ভাবনা এখন নেই বললেই চলে। তবে ৫ জনকে নিয়েই প্যারিসে অলিম্পিক খেলতে যেতে হবে বাংলাদেশকে। বর্তমানে স্প্রিন্টার ইমরানুর ইংল্যান্ডে ও সাঁতারু রাফি থাইল্যান্ডে অনুশীলন করছেন। বাকি তিনজন দেশেই প্রস্তুতি নিচ্ছেন।  

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit