বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

কন্ডিশন সুইটেবল ছিল না-বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে আফগানিস্তানের বিপক্ষে ৭৩ বলে বাংলাদেশ দলকে করতে হতো ১১৬ রান। এমন মামুলি স্কোর তাড়া করতে নেমেও সেমির লক্ষ্যে ব্যাট করতে পারেনি টাইগাররা। 

বিশ্বকাপ শেষে টাইগারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে আজ মিরপুরে বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ১২.১ ওভারে ১১৬ রান করা কঠিন কিছু না, কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে! 

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের অ্যারন ভেলে গ্রাউন্ডে ১৪৮ রান করেও অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপজয়ী দলকে ১২৭ রানে গুঁড়িয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে আফগানরা। 

অস্ট্রেলিয়ার বনাম আফগান ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অস্ট্রেলিয়া ওই মাঠে কি করেছে! কত রান করেছে! একতরফা বললে তো হবে না। কন্ডিশন সুইটেবল ছিল না। 

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit