সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ে শূন্যপদ থাকায় সংসদীয় কমিটির ক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে শূন্যপদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি শূন্যপদ পূরণের ব্যবস্থা করাসহ বিশেষ প্রয়োজন ব্যতিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল প্রকার ডেপুটেশন বন্ধ করার সুপারিশ করে।

মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা. আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন।

কমিটি দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২য় বৈঠকের সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।এছাড়াও বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদফতর ও সরকারি কর্মচারী হাসপাতালের কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

স্থায়ী কমিটির বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit