সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

 মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২১৩ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর) : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের হাটমাধবপুর বাজার এর তুলাই নদীর সুইচগেট হতে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।২ জুলাই মঙ্গলবার সকালে তুলাই নদীতে লাশ ভেসে থাকতে দেখে বোচাগঞ্জ থানা পুলিশ কে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পড়ে পুলিশ জানতে পারে নিহত বৃদ্ধা সেতাবগঞ্জ পৌর শহরের টিএনটি সড়কের রিক্সা চালক মোঃ মকবুল হোসেনের স্ত্রী বুলী বেগম ৪৯। সে দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন ভাবে বিভিন্ন এলাকায় ঘুড়ে বেড়াতেন।নিহত বুলী বেগম এর স্বামী মোঃ মকবুল হোসেনের কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। টিএনটি এলাকার পৌর কাউন্সিলর মোঃ মামুন বলেন, মানষিক ভারসাম্যহীন বুলী বেগম প্রায় ২০ বছর ধওে অসুস্থ ছিরেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বক্কর সিদ্দিক রাশেল ঘটনা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফন কাফনের অনুমতি দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit