সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে বাড়ি ঘেরাও এটিইউ’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে বাংলাদেশ পুলিশের শাখা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকেই বাড়িটি ঘিরে রেখেছে এটিইউয়ের সদস্যরা।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান শুরু হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, এটিইউ সূত্রে জানা গেছে, নেত্রকোণায় অভিযানের পর এক নারীকে গতকাল কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যেই এই অভিযান। এটিইউ এর ধারণা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার-আল ইসলামের ৩-৪ জন সদস্য ভবনের তিনতলায় অবস্থান করছে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit