শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ফায়ার সার্ভিসের গাড়ির টোল নেওয়া বেআইনি: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এ আদেশের বিষয়ে নিশ্চিত করেন তিনি। ৭ মে জনস্বার্থে রিটটি করেছিলেন বলেও জানান তিনি।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, বঙ্গবন্ধু সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নারায়ণগঞ্জের মুরাদপুর সেতু, আরিচা ও পাটুরিয়ার ফেরি পারাপারের আগে নির্দিষ্ট বুথে টাকা পরিশোধ করা কিংবা টিকিট কাটা লাগে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে। দুর্ঘটনার পরিস্থিতি যেমনই হোক এতে ছাড় দেওয়া হয় না।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে, সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি টোলের আওতামুক্ত রাখার নির্দেশনা যদি থাকে তা মানতে বাধ্য। তবে কী কারণে মানা হচ্ছে না সেটা বলতে পারেনি সেতু কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সেবাদানকারী সরকারের প্রতিষ্ঠান হিসেবে যদি সরকারকে টোল দিতে হয় সেটি দুর্ভোগ ছাড়া কিছু নয়। টোল পরিশোধ করতে গিয়ে যে সময় ব্যয় হয় তাতে জীবন ও সম্পদহানি বেড়ে যায়।

এক্ষেত্রে বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষ ভিন্ন উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত সুখবর নেই। জরুরি দায়িত্ব বা অপারেশনাল কার্যক্রম চলাকালে জরুরি যানবাহনের টোল মওকুফের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষ। ফলে পুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর যানবাহন জরুরি প্রয়োজনে টানেলের ভেতর টোল ছাড়া চলাচল করতে পারবে। 

গত ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ নগরীর পতেঙ্গায় টানেল সাইট অফিসে ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান।

 

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit