রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

প্রেমের জেরে শরীরে আগুন লাগিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপর্ণা বসাক রূপা (৩০) নামে ময়মনসিংহে এক নারী চিকিৎসক শরীরের আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের বলছে, ফেসবুকে স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে নারী চিকিৎসক প্রেমের কারণে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। 

নিহত অপর্ণা বসাক রূপা (৩০)। তিনি ময়মনসিংহ নগরীর পন্ডিতবাড়ি এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে নীচতলায় মা জোৎস্না বসাকের সঙ্গে গত দুই মাস ধরে বসবাস করে আসছেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রয়াত রতন বসাকের মেয়ে। 

জানা যায়, ডা. অপর্ণা বসাক ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। 

নিহতের মা জোৎস্না বসাকের বরাতে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১০টার পর  খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন অপর্ণা। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অপর্ণার ফেসবুক স্ট্যাটাস দেখে মেয়েকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে আগুন নিভিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়।

মঙ্গলবার ভোরের দিকে অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশ্যে তিনি লিখেন- ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, রাত ৪টা থেকে ৫টার মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে নারী চিকিৎসক। প্রাথমিক তদন্তে প্রেমের কারণে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার করেছে বলে ধারণা করা হচ্ছে। 

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit