শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

হ্যাটট্রিকের দিনে কামিন্সের নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়ে আফগানিস্তান আজ সকালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। তাতে ঢাকা পড়ে গেছে এমন এক কীর্তি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ তো দেখেইনি, টি-টোয়েন্টি ক্রিকেটই কখনো দেখেনি। প্যাট কামিন্স টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে ঢুকে গেছেন ইতিহাসের সোনালী পাতায়!

কামিন্সের কীর্তির শুরুটা হয়েছিল ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে। ১৬০ রানকে পাখির চোখ করা আফগানিস্তান এগোচ্ছিল সেদিকেই। ঠিক তখনই কামিন্সের আঘাত। ফেরালেন রশিদ খানকে। ২০তম ওভারে আক্রমণে এলেন আবারও। এবার শুরুর দুই বলে তিনি বিদায় করেন করিম জানাত ও গুলবদিন নাইবকে। তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা। প্রথম বোলার হিসেবে টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করে বসেন তিনি। 

আরও একটা রেকর্ড হতে হতেও হয়নি। টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেটের রেকর্ড গড়া আছে স্রেফ লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাবলোবিচ, ওয়াসিম আব্বাসের। সে সুযোগটা গড়েওছিলেন কামিন্স। তবে ২০তম ওভারের তৃতীয় বলে নানগায়াল খারোতির ক্যাচটা ছেড়ে বসেন ডেভিড ওয়ার্নার। না হলে পঞ্চম বোলার হিসেবে টানা চার উইকেটের কীর্তিটাও গড়ে ফেলতেন।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই হ্যাটট্রিক আছে মালিঙ্গার। তবে সেটা টানা দুই ম্যাচেও ছিল না। তবে কামিন্স অবশ্য এই হ্যাটট্রিকের চেয়ে দল জয় পেলেই বেশি খুশি হতেন হয়তো। আফগানদের কাছে এই হারের ফলে তার দল যে চলে গেছে খাদের কিনারে!

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit