বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে পুনাক কমপ্লেক্স এর উদ্বোধন করলেন-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে  খাগড়াছড়ি জেলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কমপ্লেক্স এর  উদ্বোধনী অনুষ্ঠানে    খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর পরিকল্পনা ও বাস্তবায়নে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কমপ্লেক্স এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।এসময়  সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি বাশন্তী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)  মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তফিকুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাকের সদস্যগণ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন, পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই পুনাক একটি সামাজিক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। পুনাক তার কার্যক্রম দিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শ্রদ্ধাবোধ ও মেধা বিকাশে সহায়তা করছে। বেকার ও ক্ষতিগ্রস্ত নারীদের সাহায্য পুনাক বিশেষভাবে কাজ করে থাকে । পুনাক একদিকে যেমন অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছে অপর দিকে তেমনি পিছিয়ে পড়া নারী সমাজ কে আত্ননির্ভরশীল হতে উদ্ভুদ্ধ করছে।
ইতিপূর্বে খাগড়াছড়িতে পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে যেখানে নারীদের শাড়ি, থ্রিপিস, গহনা, চাদর, মাটির তৈজসপত্র, শোপিস, বস্ত্র পণ্য, কসমেটিকস, বিভিন্ন ধরনে আচার ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন দ্রব্য পাওয়া যায়। পুনাক বিক্রয় কেন্দ্রে হাতের তৈরিকৃত ঘর সুসজ্জিতকরনের বিভিন্ন জিনিসপত্রও পাওয়া যায়।প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এই নবনির্মিত পুনাক কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে খাগড়াছড়ি তে পুলিশ নারী কল্যাণ সমিতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। সমাজের জন্য পুনাকের অনেক কিছু করার আছে। ভবিষ্যতে এই সংস্থার সামাজিক কল্যাণমুখী কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  পুনাক কমপ্লেক্স উদ্বোধন শেষে পুনাক বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।  বিভিন্ন বিক্রয় সামগ্রী, মূল্য তালিকাসহ মালামালের গুণগত দিক যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং নিজেও পুনাক বিক্রয় কেন্দ্র থেকে বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করেন।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit