শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প আজকের স্বর্ণের দাম ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছেন বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অবস্থানরত কয়েক লাখ অভিবাসীকে স্বস্তি দিতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক, যাদের স্বামী বা স্ত্রীর আইনি মর্যাদা নেই তাদের স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেবে। পরে নাগরিকত্বের আবেদনও করতে পারবেন তারা।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপ পাঁচ লাখ অভিবাসন প্রত্যাশীর জন্য কার্যকর হতে পারে। 

নতুন এই পদক্ষেপে একজন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে বসবাসের ১০ বছর পূর্ণ হতে হবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের নাগরিকের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে, তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন। 

সেইসাথে তারা একটি অস্থায়ী ওয়ার্ক পারমিটও পাবেন। এই কর্মসূচি গ্রীষ্মের শেষেই চালু হবে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit