বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা জেএসডির আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর হাওয়াপাড়াস্থ জেএসডি এর কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সফিক বলেন, সিরাজুল আলম খান বাঙালীর জাগরণের এই পর্যায়ে তিনটি করণীয় নির্ধারণ করেছেন।

যা হলো- রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সহ সকল পর্যায়ে রাজনৈতিক দলের সাথে শ্রম-কর্ম ও পেশাভিত্তিক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতি এবং জাতীয়তাবোধকে নিছক ভাষা ধর্ম সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশাভিত্তিক জাতিতে উন্নীত করতে হবে ও সীমানা অকুন্ন রেখে সাংস্কৃতিক নৈকট্য, অর্থনেতিক সহযোগিতা ও ভূ-রাজনৈতিক নৈকট্য, অর্থনৈতিক বিবেচনায় উপ-আঞ্চলিক সহযোগিতা স্থাপন করতে হবে।

তিনি আরো বলেন, দেশ আজ সংকটকাল অতিক্রম করছে। দুর্নীতি, মানবাধিকার লংঘন, গণতন্ত্রহীনতা ও ক্ষমতার অপব্যবহার আজ আন্তর্জাতিকভাবে দেশকে অব মূল্যায়ন করছে। অর্থনৈতিক সংকট সরকারী ঋণ গ্রস্থতা, ঋণের সুদ পরিশোধের সংকট কাটিয়ে উঠতে সরকার দিশেহারা অবস্থায় আছে। এই পরিপ্রেক্ষিতে তারা জেএসডির হাতকে শক্তিশালী করতে তৃতৃীয় জাগরণ যুদ্ধে জেএসডির সাথে শরীক হতে জনগণের প্রতি আহ্বান জানান।

আমাদের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় রাজনৈতিক সংস্কার সংবিধান সংশোধন সহ গণমুখী শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য সিরাজুল আলম খানের তৃতীয় জাগরণ এবং জেএসডির দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহ্বানকে সফল করে তুলতে হবে। প্রদেশ গঠন সহ ফেডারেল পদ্ধতির সরকার, পার্লামেন্টে উচ্চ কক্ষ, স্ব-শাসিত স্থানীয় সরকার, নারীর ক্ষমতায়ন, নৃ-তাত্ত্বিক সকল জাতির স্বীকৃতি, উৎপাদন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, নারী নেত্রী রুকসানা ফয়জিয়া চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, প্রিন্স বাহার আহমদ চৌধুরী, মাসুক আহমদ, সুমন বাহাদুর প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit