শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

উত্তর কোরিয়াকে বেলুনের জবাব লাউড স্পিকারে দিলো দক্ষিণ কোরিয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে ময়লাবাহী ফেলুন উড্ডয়নের পর এই পদক্ষেপ নিচ্ছে প্রতিবেশী দেশটি।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, শনিবার (৮ জুন) উত্তর কোরিয়া থেকে ময়লাভর্তি ৩০০টি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়। যার মধ্যে ৮০টি  সীমান্তের ওপারে ফেলে দেয়া হয়। আর এরই পতিক্রিয়ায় মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ হিসেবে লাউড স্পিকারে সম্প্রচার ফের শুরু করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ উত্তর কোরীয় শাসকদের জন্য অসহনীয় হতে পারে। তবে, এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে। ময়লাবাহী বেলুন পাঠানোর বিষয়ে উত্তরকে সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া। সিউল বলে আসছিল, যদি এগুলো পাঠানো বন্ধ না হয় তাহলে বড় লাউড স্পিকার থেকে উত্তরকে লক্ষ করে ‘প্রপাগান্ডা’ বাজানো হবে।

রোববার বিকেলে লাউড স্পিকারে সম্প্রচার করে দক্ষিণ কোরিয়া। তবে তা অব্যাহত থাকবে কি না তা নির্ভর করে উত্তর কোরিয়া কীভাবে এর প্রতিক্রিয়া জানায় তার ওপর। মে মাস থেকে ময়লাবাহী বেলুন দক্ষিণের দিকে পাঠানো শুরু করে পিয়ংইয়ং। দেশটি দাবি করে আসছে, দক্ষিণ কোরীয় অ্যাক্টিভিস্টরা উত্তর-বিরোধী লিফলেট প্রচার করায় তার জবাবে এই পদক্ষেপ নিচ্ছে তারা।
 
২ জুন পিয়ংইয়ং বলেছিল, সাময়িকভাবে তারা বেলুন পাঠানো বন্ধ রাখবে। কারণ ১৫ টন ময়লা এরইমধ্যে পাঠানো হয়েছে। এতে উপযুক্ত বার্তা দেয়া হয়েছে। তবে আবার দক্ষিণ থেকে উত্তরে লিফলেট এলে ফের ময়লাবাহী বেলুন পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit