শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লালপুরে আ’লীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান, মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও স্থানীয়রা।রবিবার (৯জুন ২০২৪) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনে লালপুর-বনপাড়া সড়কের দুই পাশে ব্যানার নিয়ে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় শত শত নারী- পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন নিহত মঞ্জুর রহমানের মা রাহেলা বেগম, ভাই গোপালপুর পৌরসভার স্থানীয় কমিশনার মাসুদ রানা, লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভূইয়া, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, মাইনুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় ইসলাম প্রমুখ। বক্তরা বলেন মঞ্জুর রহমানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে আটক করে আইনের আওতায়  এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে  লালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি জমাদেন নেতা কর্মীরা।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল রাত ১১টার দিকে গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে মনজুর রহমান মঞ্জুকে  মাথায় এবং পেটে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit