মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কেন অস্ত্র হাতে গম ক্ষেত পাহারা দিচ্ছেন সিরিয়ার নারীরা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক হাতে অস্ত্র এবং অন্য হাতে স্কার্ফ ঠিক করছেন ইয়াসমিন ইউসেফ। তিনি সিরিয়ার উত্তর-পূর্বের বিস্তৃীর্ণ একটি গমের ক্ষেত পাহারা দিচ্ছেন। বিস্তৃীর্ণ এই গমের ক্ষেত্র দেশটির আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং রুটির ঝুড়ি হিসেবে খ্যাত।

কয়েক ডজন স্বেচ্ছাসেবকের মধ্যে ৪২ বছর বয়সী ইয়াসমিন ইউসেফও রয়েছেন। যাদের মধ্যে কয়েকজন নারী; আধা-স্বায়ত্তশাসিত কুর্দি-নেতৃত্বাধীন অঞ্চল কাহতানিয়ার নিকটবর্তী গম ক্ষেতগুলো আগুন এবং অগ্নিসংযোগকারীদের হাত থেকে রক্ষায় তারা সাহায্য করছেন।

ইয়াসমিন ইউসুফ বলেন, “আমাদের লক্ষ্য হল কৃষকদের সেবা করা এবং তাদের ফসল রক্ষা করা।”

এক বা দুই মাস তারা এই দায়িত্ব পালন করেন বলে জানান তিনি।

ইয়াসমিন ইউসুফ বলেন, “ক্ষেতে যদি আগুন লেগে যায়, তবে আমাদের সরাসরি জানানো হয় এবং আমরা ফায়ার ট্রাকগুলোকে কল করি।”

কয়েক বছর খরার পর ব্যাপক বৃষ্টির কারণে এই বছর উত্তর-পূর্ব সিরিয়ার কৃষকরা ব্যতিক্রমী ফসলের আশা করছেন।

তবে বাসিন্দারা আশঙ্কা করছেন, গ্রীষ্মের দাবানল তাদের মূল্যবান ফসল ধ্বংস করতে পারে।

বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়, “আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে ২০২৩ সালে কৃষি উৎপাদন পুনরায় বৃদ্ধি পেয়েছে।”

এতে বলা হয়, “সরকারি পরিসংখ্যান ২০২৩ সালের জন্য দ্বিগুণ গমের ফসলের ইঙ্গিত দেয়, যা দুই মিলিয়ন মেট্রিক টনে দাঁড়াতে পারে।”

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, ২০১৯ সালের জুনে এই অঞ্চলের গমের ক্ষেতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ কৃষক নিহত হয়। তারা আগুনের সাথে লড়াই করছিলেন।

ইয়াসমিন ইউসেফ বলেন, “প্রথমে লোকেরা আমাদের প্রচেষ্টাকে বিশ্বাস করেনি। তারা বলছিল- নারীরা এগুলো কী করছেন।”

তিনি বলেন, “এখন সবাই জমি রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনে একমত হয়েছেন।”

তিনি বলেন, “মানুষ সম্পূর্ণভাবে এই ফসলের ওপর নির্ভরশীল। আমরা যদি এটি হারাই, তাহলে আমাদের অবস্থার অবনতি হবে।”

কৃষকরা প্রচণ্ড গরমে পরিশ্রম করে, ক্ষেত চাষ করে। কুর্দি পুলিশও এলাকায় টহল দেয়।

ইসলামিক স্টেট এর আগে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় ফসল পুড়িয়ে দিয়েছিল।

কুর্দি নিয়ন্ত্রিত মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের পরে এই এলাকায় কুর্দি ফোর্সই কার্যকর সেনাবাহিনী।

২০১৯ সালে সিরিয়ার ভূখণ্ড এই ইসলামিক স্টেট গ্রুপের দখলে ছিল।

এদিকে, স্বেচ্ছাসেবক রেনকিন হাসান (৫০) জনগণকে সিগারেট পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন, যা থেকে দুর্ঘটনাক্রমে আগুন লাগতে পারে। তবে এর জন্য অনির্দিষ্ট পক্ষগুলোকেও দায়ী করা হয়েছে। এটা হল ‘ইচ্ছাকৃতভাবে শস্য জমি পোড়ানো’।

সামরিক পোশাক পরা সশস্ত্র অন্য স্বেচ্ছাসেবকদের সাথে টহলরত রেনকিন হাসান বলেন, “আমরা তাদের এটি করতে দিব না।”

তিনি বলেন, “আমার এক একর জমি নেই, তবে আমি প্রতিদিন এখানে আসি যাতে কৃষকরা আগুন নিয়ে চিন্তা না করে, তাদের ফসল তুলতে পারে।”

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছর ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে আগুনের সীমিত প্রাদুর্ভাব ঘটেছে।

আতিয়া হাসান (৫০) বলেন, “তার লক্ষ্য অগ্নিসংযোগকারীদের জমি পুড়িয়ে ফেলা প্রতিরোধ করা এবং নিজেদের রক্ষা করা।”

তিনি বলেন, “লোকেরা আমাদের দেখে খুশি হয় এবং আমরা আমাদের প্রচেষ্টার জন্য গর্বিত।” সূত্র: আরব নিউজ, এএফপি

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit