মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল টাইগার্স মিউজিয়াম এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নবনির্মিত ‘শেখ জামাল টাইগার্স মিউজিয়াম’ আজ (০৫ জুন ২০২৪) উদ্বোধন করেন  সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল ১৯৭৫ সালে ‘রয়েল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট’ হতে কমিশন লাভের পর ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (জুনিয়র টাইগার্স) এ যোগদান করেন। গত ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও শহিদ হন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এ সূর্যসন্তানের স্মৃতিকে অম্লান করে রাখার প্রয়াসে টাইগার্স ডেন খ্যাত দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত হয়েছে ‘শেখ জামাল টাইগার্স মিউজিয়াম’।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধসহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৬ বছরের ঐতিহ্য, সময়ের বিবর্তনে কালের সাক্ষী অমূল্য নিদর্শনসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জেনারেল অফিসার কমান্ডিং আমি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি, কমান্ড্যান্ট দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ও পাপা টাইগার ছাড়াও সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ এবং অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit