মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় টেন্ডারের আগেই নিজেকে ইজারাদার দাবি

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৭১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ঐতিহ্যবাহি নরসিংহপুর বটতলা গরুর হাটের টেন্ডারের আগেই নিজেকে ইজারাদার দাবী করেন থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান কবির। এতে করে গরুর হাটের অন্য আবেদনকারীদের মাঝে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার সকালে সরেজমিনে ঘুরে এই স্বেচ্ছাসেবক লীগ নেতার ইজারাদারের নাম সম্বলিত ব্যানার সাঁটানোর এমন চিত্র দেখা যায়। এরপরে সে মুঠফোনে নিজেকে ওই হাটের ইজারাদার দাবী করেন। অথচ, গরুর হাটের টেন্ডার কবে এবিষয়ে তিনি কিছুই জানেন না। 

হাসান কবির বলেন, নরসিংহপুর গরুর হাটের ইজারাদার আমি। টেন্ডার হয়েছে কিনা বা টেন্ডার কবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেন্ডার কবে আমি জানি না। টেন্ডার ছাড়া আপনি কিভাবে নিজেকে ইজারাদার দাবী করেন এই প্রশ্নের উত্তরে সবই এমপি সাহেব, সব ব্যবস্থা করে দিয়েছেন এবং এমপি সাহেব গরুর হাট করতে বলেছেন বলে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা জানান। আগামী রোববার এই হাটকে ঘিরে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে বলেও তিনি আরও জানান।
এদিকে গরুর হাটের অন্য আবেদনকারীরা বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনেই সব কিছু করেছি। আগামী ৯ই মে টেন্ডার হবে। টেন্ডার যে পাবে আমাদের কোন সমস্যা নেই। অথচ, হাসান কবির নামে এক ব্যাক্তি টেন্ডারের আগেই নিজেকে ইজারাদার দাবী করে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব আমাদের বোধগম্য নয়। এবিষয়ে আমরা প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র বলেন, টেন্ডারের আগে কেউ নিজেকে ইজারাদার দাবী করতে পারবে না। এটা কোনভাবেই সম্ভব নয়। নিষেধ করা হবে এবং খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit