বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে সাড়ে ১৫ হাজার জাল স্ট্যাম্পসহ আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীতে সাড়ে ১৫ হাজারটি রেভিনিউ ও কোর্ট ফি স্ট্যাম্পসহ দুই ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার এসব জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট-ফি ১৭ লাখ ৬৮ হাজার ৮শ টাকার মূল্যমানের। মঙ্গলবার (০৪ মে) বিকেলে নগর পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

এর আগে সোমবার (০৩ জুন) নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ ও কোতোয়ালি থানার কোর্ট হিল আইনজীবী ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন- আমিরুল ইসলাম টিটু (৩৫) ও আব্দুল মোনাফ (৩৩)। এদের মধ্যে টিটু একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী আর মোনাফ চট্টগ্রাম আদালত এলাকায় স্ট্যাম্প বিক্রি করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডবলমুরিং থানার আগ্রাবাদ বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে শাহরিয়ার এন্ড ব্রাদার্স লি. সিএন্ডএফ এজেন্ট অফিসের পশ্চিম পাশের প্রথম রুম থেকে মো. আমিরুল ইসলাম টিটুকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দশ লাখ টাকা মূল্যের দুই হাজার পিস জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার কোর্ট হিলের আইনজীবী দোয়েল ভবনের নিচতলার ১১ নম্বর দোকান থেকে আব্দুল মোনাফকে আটক করা হয়। এসময় ওই দোকানের ভিতর থেকে সাত লাখ ৬৮ হাজার ৮০০ টাকা সমমূল্যের বিভিন্ন মূল্যমানের ১৩ হাজার ৫১০টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট-ফি উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর ও পশ্চিম) শামীম কবির বলেন, সরকারের ট্রেজারি বিভাগ থেকে নির্দিষ্ট মূল্যে রেভিনিউ স্ট্যাম্পগুলো কিনে দোকানিরা সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করেন। ৫০০ টাকার স্ট্যাম্পগুলো সাধারণত কাস্টমসের নথিতে ব্যবহার হয়। আদালতের নথিপত্রসহ সরকারি অন্যান্য কাজে এর চেয়ে কম মূল্যের স্ট্যাম্পগুলো ব্যবহার হয়।

সাধারণ প্রেসে মুদ্রিত জাল রেভিনিউ ও কোর্ট ফি স্ট্যাম্পগুলো টিটু ও মোনাফ পরস্পরের যোগসাজশে সংগ্রহ করে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করে আসছিলেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয়। আটক দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit