শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

পাবলিক পার্কে বিশ্বকাপের অনুশীলন সারছে ভারত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।  গ্রুপ এ-তে ভারতের বাকি তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, কানাডা ও পাকিস্তান।  বিশ্বকাপে দারুণ কিছুর স্বপ্নই দেখছে ভারত।  কেননা, ২০১৩ সালের পর কোনো আইসিসি ট্রফি জেতেনি ক্রিকেটের অন্যতম শক্তিধর এই দেশটি।  লক্ষ্যটা যখন বিশ্বকাপ জয়ের; তখন তার আগে অনুশীলনটাও হওয়া চায় বিশ্বমানের।  তবে সমস্যা হলো সেই অনুশীলনটাই ঠিকঠাক করতে পারছে না ভারত।  বাধ্য হয়ে পাবলিক পার্কে অনুশীলন করতে হচ্ছে রোহিত-কোহলিদের।

এই যেমন ক্রিকেট কাঠামোয় সবচেয়ে এগিয়ে থাকা ভারতকে পর্যন্ত অনুশীলন করতে হচ্ছে দেশটির পাবলিক পার্কে।  বিশ্বকাপের মতো এমন ইভেন্টে নুন্যতম সুবিধা না থাকায় হতাশ ভারতের কোচ রাহুল দ্রাবিড়।  যা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তিনি। হোটেল থেকে ৫ কি.মি দূরে নিউইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন কারা নিয়ে দ্রাবিড় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে। কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit