মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ স্বর্ণালংকার লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৩৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির লোক জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে বলে ভুক্তভোগীর অভিযোগ।শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ বিষয়ে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত তথ্য দেওয়া যাবে বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাদরুজ্জামান। এরআগে শুক্রবার দিবাগত রাত ২টার সময় আশুলিয়ার ইয়ারপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আব্দুর রহমান দেওয়ানের একটি ডুপ্লেক্স বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর অভিযোগ। এসময় ডাকাত সদস্যের মারধরে প্রায় তিন জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। 
আহতরা হলো ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রহমান দেওয়ান, তার ছেলে ফয়সাল ও ছেলের বউ। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।ভুক্তভোগী আব্দুর রহমান দেওয়ান জানান, গতকাল রাতের খাবার খেয়ে ১০ টার দিকে সবাই ঘুমিয়ে পরি। রাত ২ টার দিকে ৮/১০ সদস্যের একটি ডাকাতদল আমার বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ১৭ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে। এসময় আমরা বাড়ির লোকজন বাঁধা দিলে আমার ছেলে, ছেলের বউ ও আমাকে ব্যাপক মারধর করে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাদরুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ফুটেজ দেখে বিস্তারিত বলা যাবে। তবে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের ব্যাপারে ভুক্তভোগীরা এখনও কিছু জানায়নি। ঘটনাস্থলে আবার যাবো। বিস্তারিত পরে জানাতে পারবো বলেও তিনি জানান।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৪,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit