মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় শ্রমিক নেতার সুনাম ক্ষুন্নের অভিযোগ 

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১২০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস (ইউএফজিডব্লিউ) এর সাভার ও আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ঈমন শিকদারের বিরুদ্ধে এক নারী শ্রমিক মিথ্যা অভিযোগ দিয়ে সুনাম ক্ষুন্ন করছে বলে তার দাবী। শনিবার সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় সংগঠনটির কার্যালয়ে তিন এক বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের কাছে এবিষয়ে তুলে ধরেন। এরআগে সোমবার (২৭ই মে) ওই নারী শ্রমিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন তিনি।

এই শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, মোসাঃ রুনা আক্তার নামে এক নারী ৫ মাস আগে নরসিংহপুর এলাকার ডেকো ডিজাইনে চাকরি করতো। কারখানা থেকে তাকে বের করে দেয় বলে ওই নারী জানায়। পরে ওই নারী শ্রমিক আমাদের কাছে এসে জানালে আমি তাকে নিয়ে ওই কারখানায় যাই। সে স্বইচ্ছায় চলে যায় বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। এবং তার পাওনাদি হিসাব অনুযায়ী ২৬ হাজার টাকা দিতে চাইলে সে ২৬ হাজার টাকা নিবে না বলে জানায়। ওই সময় আমি কারখানা থেকে চলে আসি। এরপরে আমি কারখানায় যাইনি বা কি হয়েছে তাও আমি জানি না। এর ৪মাস ২৯ দিন পরে ওই নারী শ্রমিক কার ইন্ধনে থানায় আমার বিরুদ্ধে তার টাকা আত্মসাৎ এর বিষয়ে একটি মিথ্যা অভিযোগ করে।

এনিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। পরে আমি কোন উপায় না পেয়ে ওই নারী শ্রমিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করি। আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে তা সুষ্ঠ তদন্ত করলে সত্যটা বের হয়ে আসবে। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশ করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বস্তুু নিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ রইলো সাংবাদিকদের প্রতি।নারী শ্রমিক রুনা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit