বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মন্ত্রণালয়ের কোথাও এডিসের লার্ভা মিললেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : নিজ মন্ত্রণালয়ের আওতাধীন যেকোনও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শুক্রবার (৩১ মে) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তামাক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনেমায় তামাকের দৃশ্য দেখানো বন্ধ করতে হবে। নেশা হয় এমন ফ্লেভার ও রং তামাকে ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সামনের বাজেটে তামাকজাত পণ্যের দাম ৫০ থেকে ৯০ শতাংশে আনার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ২০৪০ সালে তামাকমুক্ত দেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান ডা. সামন্ত লাল সেন।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবক সংস্থা উপস্থিত ছিল। তামাক নিয়ে কাজ করে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন সাংবাদিক, ইউএনওসহ প্রশাসনিক কর্মকর্তারা। সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এবারের প্রতিপাদ্য ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/দুুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit