মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বলছে ইউরোপীয় ইউনিয়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মানবিক আইন না মানায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন না মানায় প্রথমবারের মতো ইসরাইলের ওপর এমন পদক্ষেপের কথা ভাবছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের পর সাংবাদিকদের মার্টিন বলেন, আন্তর্জাতিক মানবিক আইনি প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে স্পষ্ট ঐকমত্য ছিল। মার্টিন আরও বলেছেন, রাফায় হামলা বন্ধ করতে আইসিজের রায় মেনে না নিলে ইসরাইলের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য ব্যবস্থা নিয়ে কার্যকর আলোচনা হয়েছে। কিছু মতপার্থক্য থাকলেও বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। 

তিনি বলেন, এমনকি পশ্চিম তীরে বসতি স্থাপনে মদদদাতা ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উত্থাপন করেন কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে যে, ইসরাইলকে অবিলম্বে রাফাহতে হামলা বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে।

এরপরও রাফাহতে হামলা অব্যাহত রাখে ইসরাইলি বাহিনী। রোববার তাল আস-সুলতান এলাকার শরণার্থী শিবিরে হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ নেতারা।

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit