সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আখাউড়ায় বিকল্প সড়ক ভেঙে যান চলাচল বন্ধ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার রাত তিনটার দিকে পৌর এলাকার দেবগ্রামের ওই সড়ক ভেঙে ধরখার-আখাউড়া-স্থলবন্দর সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটি আখাউড়ার প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। বিকল্প সড়ক বন্ধ হয়ে যান চলচাল না করতে পারায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার বেলা পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কটি দিয়ে যান চলাচলে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে দেবগ্রামে বেইলি সেতুর বদলে রড-সিমেন্টের সেতু নির্মাণ করা হচ্ছে। ওই সেতু নির্মাণের ফলে পাশেই একটি মাটির বিকল্প সড়ক করা হয়। তবে রাস্তাটি ছিলো খুবই দুর্বল। এরই মধ্যে ভারত থেকে আসা পানির তোড়ে সোমবার রাত তিনটার দিকে বিকল্প সড়কটি ভেঙে যায়। এ অবস্থায় নির্মাণাধীন সেতুর উপর দিয়ে লোকজন পার হচ্ছে। তবে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, মূলত পানি যাওয়ার জন্য মাত্র দু’টি পাইপ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার বলা হচ্ছিল যে অন্তত চারটি পানি দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। তারা কথা না শোনায় এমনটা হয়েছে। কথা হয় সেখানে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, তারা প্রয়োজন মতোই পাইপ দিয়েছিলেন। কিন্তু পানির প্রবাহ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। দু’একদিনের মধ্যে ঢালাই কাজ শেষ করলে নতুন সেতু হালকা যানের জন্য খোলে দেওয়া হবে বলে তিনি জানান। তবে আপাতত কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit