বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

গাভিকে বাদ দিয়ে স্পেনের ইউরো দল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ জুন পর্দা উঠছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর উয়েফা ইউরোর। জার্মানির মাঠে হতে যাওয়া এই আসরে এবার অংশগ্রহণ করবে মোট ২৪টি দল। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। পরবর্তীতে যা নামিয়ে আনা হবে ২৬ জনে। চোটের কারণে দলে জায়গা হয়নি বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড গাভির।

২০২৪ ইউরোর বি গ্রুপে আছে স্পেন, যেখানে গ্রুপপর্বে তাদের খেলতে হবে ক্রোয়েশিয়া, আলবেনিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে। স্পেনের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেদ্রি। এছাড়াও বার্সার খেলোয়াড়দের মধ্যে থেকে জায়গা হয়েছে ফেরান তোরেস, লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও ফারমিন লোপেজের। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজকেও রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।

চোটের কারণে বাদ পড়া উল্লেখযোগ্য নাম গাভির। কাতার বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন এই তরুণ। তবে দুর্ভাগ্যক্রমে চোটের কারণে এবারের ইউরো খেলা হচ্ছে না তার।

স্পেন স্কোয়াডঃ

গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন ও অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, রবিন লে নরমান্ড, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমাল্ডো, হেসুস নাভাস, দানি ভিভিয়ান ও মার্ক কুকুরেল্লা।
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি গনজালেস, ফারমিন লোপেজ, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়েনা ও মার্কোস লরেন্তে।
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, হোসেলু, ফেরান তোরেস ও আয়োজে পেরেজ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit