মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ঢাকায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ (রোববার) রাতে ঢাকায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। তিনি এও জানালেন, বৃষ্টির সঙ্গে বাতাসও থাকবে, তবে বাতাসের গতি বেশি থাকবে না।

এদিকে রেমালের অগ্রভাগ এখন উপকূলে চলে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এটির অগ্রভাগ এখন বাংলাদেশ উপকূলে। এর কেন্দ্রভাগ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ভালোভাবে বোঝা যাবে। এটা আগামীকাল (সোমবার) আরও ভালোভাবে বোঝা যাবে।’ 

আজিজুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই এগোচ্ছে। এর গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবার কোথাও কোথাও দমকা হাওয়া হিসেবে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘রেমালের কেন্দ্রস্থল ওপরে উঠে যাওয়ার পরেও নিচের অংশ পার হতে হতে মধ্যরাত পর্যন্ত সময় লাগবে। দুপুরে অগ্রভাগ, সন্ধ্যায় কেন্দ্রভাগ ও রাতে নিম্নভাগ অতিক্রম করে ঝড় শেষ হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit