বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আরাফাত ভূঁইয়া (১৯) নামে একজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ সাজা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই যুবক বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় আরাফাতকে আটক করে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ওই কেন্দ্রে আরো একজনকে বিকেলে আটক করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে সাজা দেওয়া হয়নি।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:১২