শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়: জয়কে জায়েদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : এক সময়ের টিভি পর্দার ব্যস্ত অভিনেতা শাহরিয়ান নাজিম জয় এখন উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তবে বিভিন্ন সময় অনুষ্ঠানে তারকাদের বিতর্কিত প্রশ্নের কারণে সমালোচনার মুখে পড়েন এই উপস্থাপক। 

কয়েকদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে জায়েদ খান কে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিঠাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয় জানতে চান, ‘এ রকম শুনছেন? জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’

জয় ও জায়েদ খানের এই আলোচনাকে ভক্তরা বলছেন, ‘ইট আর পাটকেলের সংঘর্ষ’। দুজনেই দুজনকে ছেড়ে কথা বলেননি। যে কারণে ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন। অনেকে মজা করে লিখেছেন ক্যাপশনও।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit