মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

আর্জেন্টিনার মার্তিনেজ হলেন সিরি আ-এর মৌসুমসেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের সময়টা বেশ ভালই কাটছে। ক্লাবের জার্সি গায়ে নিয়মিত গোল পাওয়া ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচেও রেখেছেন ভূমিকা। চলতি মৌসুমটা ইন্টার মিলানের বিগত দুই মৌসুমের তুলনায় ভাল কেটেছে। বেশ দাপটের সঙ্গে ইতালিয়ান লিগ সিরি আ-এর শিরোপা ঘরে তুলে নিয়েছে তারা।

ইন্টার মিলানের জয়ের এই মৌসুমে বেশ অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী তারকা ফরোয়ার্ড লাউতারো। যেমন গোল করেছেন তেমনি করিয়েছেনও। যার সুবাদে প্রথমবারের ইতালিয়ান লিগে মৌসুমের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে মৌসুম সেরাদের তালিকা প্রকাশ করে বিষয়টি জানিয়েছে সিরি আ।

ক্লাবের হয়ে ৩৩ ম্যাচে ২৪টি গোল করেছেন লাউতারো। তালিকার দুইয়ে থাকা ভ্লাহোভিচের চেয়ে ৮ গোলে এগিয়ে আছেন তিনি। মৌসুমের সেরা মিডফিল্ডার ও ডিফেন্ডার হিসেবেও নির্বাচিত হয়েছেন লাউতারোর দুই সতীর্থ কালহানোগলু এবং বাস্তোনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit