শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

নোবেলে যে ঘটনা বিরল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাবান পুরস্কার নোবেল পাওয়া বেশ কঠিন। তবে ব্যতিক্রম ঘটনাও আছে। কঠিন জিনিসকেই সহজ করে ফেলেন কেউ কেউ।

একই ক্লাসের শিক্ষকসহ শিক্ষার্থীরা সবাই নোবেল পেয়েছেন। তবে মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ওই ক্লাসের শিক্ষার্থী ছিলেন মাত্র দু’জন- চ্যান নিং ইয়াং ও সাং দাও লি। এই দুই শিক্ষার্থী ১৯৫৭ সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এর দীর্ঘ সময় পর ১৯৮৩ সালে নোবেল পান তাদের শিক্ষক এস চন্দ্রশেখর।

১৯৪০-এর দশকে ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী এস চন্দ্রশেখর যুক্তরাষ্ট্রে ইয়ারকেস মানমন্দিরে কাজ করতেন। পাশাপাশি শিকাগো বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রোফিজিকসের বিষয়ে পড়াতেন। ১৯৪৮ সালে সেই ক্লাসেরই শিক্ষার্থী ছিলেন চ্যান নিং ইয়াং ও সাং দাও লি। 

বিজ্ঞানী চন্দ্রশেখর ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। যিনি নক্ষত্রের বিবর্তন, কৃষ্ণগহ্বরের গঠন নিয়ে গবেষণার জন্য আলোচিত। তারকার গঠন ও বিবর্তনের ভৌত প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ১৯৮৩ সালে উইলিয়াম এ ফাউলারের সঙ্গে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি।

বিজ্ঞানী চন্দ্রশেখরের ছাত্র সাং দাও লি পরে পদার্থবিজ্ঞানী হিসেবে পরিচিতি পান। তিনি লি-ইয়াং উপপাদ্য ও কণা পদার্থবিদ্যার বিভিন্ন গবেষণার জন্যও আলোচিত। ১৯৫৭ সালে ৩০ বছর বয়সে লি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছিলেন। সে সময় তার সহপাঠী চ্যান নিং ইয়াংয়ের বয়স ছিল ৩৫ বছর।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit