শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম

জর্জিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত ‘ফরেন এজেন্ট’ বিলকে কেন্দ্র করে জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, জর্জিয়ায় গণতন্ত্রকে ক্ষুণ্ন করার সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, জর্জিয়ায় অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের সময় ও এর আগে–পরে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠান গুলোকে অবজ্ঞা করবে; নতুন নীতির আওতায় মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে তারা অযোগ্য হবেন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।

তিনি আরও বলেন, আমাদের আশা জর্জিয়ার জনগণের গণতান্ত্রিক ও ইউরো–আটলান্টিক প্রত্যাশা এগিয়ে নিতে জর্জিয়ার নেতারা ওই খসড়া আইন পুনর্বিবেচনা করবেন। আমরা আমাদের দুই দেশের সম্পর্ক যেহেতু পুনর্বিবেচনা করছি, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা জর্জিয়ার নেওয়া পদক্ষেপ বিবেচনায় নেব।

গত সপ্তাহে ‘ফরেন এজেন্ট’ বিল পাস করেছে জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টি। নতুন এই আইন অনুসারে ‘বিদেশি শক্তির স্বার্থ প্রতিপালনকারী’ প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন না করলে ৯ হাজার ২০০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে। পরবর্তী সময়ে অসহযোগিতার জন্য প্রতি মাসে দিতে হবে বাড়তি ৭ হাজার ৩০০ ডলার।

বিলটিকে কেন্দ্র করে জর্জিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিতর্কিত এই বিলকে কেন্দ্র করে জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit