বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

পুলিশ বক্সে ঢুকে পড়ল বাস, এসআই আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মৎস্য ভবন এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। তার নাম মো. রেজওয়ান। শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে মৎস্য ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্স ভেঙে বাসটি ভেতরে ঢুকে যায়। বাসের ধাক্কায় এসআই মো. রেজওয়ান আহত হন। ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান চালক। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহবাগের মৎসব ভবন এলাকায় শিখর পরিবহেনর একটি চলন্ত বাস ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে পড়েছে। এতে বক্সে থাকা এক এসআই আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিদর্শক শাহ আলম আরও বলেন, পুলিশ বক্সে ঢুকে পড়ার পরেই বাসের চালক পালিয়েছে। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, রেজওয়ান মিরপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম)তে এসআই হিসেবে কর্মরত। শুক্রবার সকাল শিফটে তিনি মৎস ভবন মোড়ে দায়িত্ব পালন করছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit