শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলার সকল ইউনিটের ইনচার্জদের নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা ও  অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে)  জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশ লাইন্সের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যাসহ তাদের নিকট হতে সমস্যা সমূহের সমাধানের বিষয়ে সকলের ব্যক্তিগত মতামত সমূহ শুনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেন।
জেলার অভ্যন্তরীণ আভিযানিক ও দাপ্তরিক  বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ০৪ জন পুলিশ অফিসারকে সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ হিসেবে অত্র মাসের কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান এর মাধ্যমে পুরষ্কৃত করা হয়।অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপার  অপরাধ সভায় জেলার সকল অফিসার ইনচার্জদের উদ্দেশ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক ও চোরাচালান এর বিষয়ে জিরো টলারেন্স নীতিতে তৎপরতার সহিত পুলিশিং কার্যক্রম করার নির্দেশ দেন।
খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক কৃতিত্বর্পূণ কাজে অবদান রাখায় ০২ জন পুলিশ সদস্যকে বিশেষ পুরষ্কার প্রদান করেন  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ সার্কেল-  রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন,  শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ,   শ্রেষ্ঠ এসআই মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক মোঃ আব্দুল করিম,  শ্রেষ্ঠ এএসআই মাটিরাঙ্গা থানার সহকারী পরির্দশক শাহ নেওয়াজ (পিপিএম)।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit