শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বহু বছর পর নিজের বিষয়ে মুখ খুললেন জ্যাকুলিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুর দিকের পথ মোটেই মসৃণ ছিল না। সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞা মেনে, চেহারায় কাটাছেঁড়া করার পরামর্শও দেওয়া হয়েছিল অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন এ খবর। সূত্র: আনন্দবাজার অনলাইলেন।

ক্যারিয়ারের গোড়ার দিকেই অস্ত্রোপচারের মাধ্যমে নাকের গড়ন বদলানোর পরামর্শ দেওয়া হয় তাকে। শুধু তাই নয়; জ্যাকুলিনকে বয়স লুকানোরও পরামর্শ দেওয়া হয়। এক সহ-অভিনেতাই নাকি তাকে এ পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীদের নাকি বয়স ৩০ বছর পেরিয়ে গেলে তারা আর কাজ পান না, এমনই বলা হয়েছিল জ্যাকুলিনকে।

জ্যাকুলিন বলেন, ‘একদম শুরুর দিকের কথা। আমি তখন জিমে শরীরচর্চা করার মধ্যে এক অভিনেতাকে বলছিলাম— আমার কী কী প্রশিক্ষণ নেওয়া উচিত। তখন তিনি আমায় পরামর্শ দিয়েছিলেন— ‘শোনো, শুধু নিজের সৌন্দর্যের দিকে নজর দাও। তা হলেই হবে। আমি বুঝি, সবচেয়ে খারাপ একটা পরামর্শ দিয়েছিলেন তিনি।’

অভিনেত্রী আরও বলেন, ‘বাহ্যিক সৌন্দর্যকেই সব কিছু মনে করেন অনেকে। আমায় বহুবার নাকে অস্ত্রোপচার করতে বলা হয়েছে। কিন্তু আমার নিজের নাক নিয়ে কোনো হীনমন্যতা নেই। তাই অস্ত্রোপচার করার কথাও কখনো ভাবিনি।’

মহিলাদের বয়স নিয়েও বলিউডের ছুঁৎমার্গ আছে বলে মনে করেন জ্যাকুলিন। বয়স নিয়েও ‘অবাঞ্ছিত’ পরামর্শ পেয়েছেন বলে জানান তিনি। এক অভিনেতা তাকে বলেছিলেন, ‘৩০ বছর বয়স হচ্ছে তোমার। বলিউডে নারীরা কিন্তু ৩০-এর পর কাজ পান না।’ এই কথা শুনে বেশ হতাশ হয়েছিলেন অভিনেত্রী।

সেই একই সাক্ষাৎকারে জ্যাকুলিন জানান, ২০১৫ সালে প্রথম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটেন তিনি। কিন্তু সেই সময়ে কোনো চিত্রগ্রাহকই তার ছবি তোলেননি। কিন্তু এবার কান চলচ্চিত্র উৎসবে তার সাজ নজর কেড়েছে।
 

 

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit