সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সূচকের বড় পতনে শেষ হলো এ সপ্তাহের পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৩ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বৃহস্পতিবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১২ দশমিক ৩৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২২ দশমিক ২৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৫ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯০৭ দশমিক ৬৯ পয়েন্ট ও ১ হাজার ১৫৯ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৮৩ কোটি ৬২ লাখ টাকা।

 
এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টি কোম্পানির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। এ ছাড়া তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি, বেস্ট হোল্ডিংস, রূপালি লাইফ ইন্সুরেন্স, লাফার্জহোলসিম ও এ্যাকটিভ ফাইন কেমিক্যালস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ১৫৪ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯৬ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৪০৩ দশমিক ৩৭ পয়েন্টে ও ৯ হাজার ২৬৪ দশমিক ৮৬ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১ দশমিক ০৯ পয়েন্টে। আর সিএসআই সূচক ৮ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১২৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৬ দশমিক ৭৫ পয়েন্টে ও ১১ হাজার ৮০১ দশমিক ১৮ পয়েন্টে।

তবে সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬৯ কোটি ১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬১ কোটি ৪৬ লাখ টাকা।
 
সিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit