বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সম্প্রীতি বাংলাদেশের `শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু` আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : জুলিও কুরি শান্তি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা দিয়েছিল। বিশ্বশান্তি পরিষদের এ পদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি প্রাপ্তির ৫১ বছর পূর্তি উদযাপনে সম্প্রীতি বাংলাদেশের আলোচনা সভায় এ মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের ‘শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, অশান্তিময় বিশ্বে বঙ্গবন্ধু সব সময় শান্তির কপোত উড়িয়ে গেছেন।

বিশিষ্টজনেরা বলেন, স্বাধীনতার অনেক আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর দীপ্ত পদচারণা। স্বৈরশাসক পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সারাবিশ্বকে বাংলাদেশের দিকে চোখ ফেরাতে বাধ্য করে।

আলোচনায় উঠে আসে, বাংলাদেশের সংবিধানে বর্ণিত বঙ্গবন্ধু গৃহীত পররাষ্ট্রনীতিই তাকে সারা পৃথিবীতে শান্তির দিশারি হিসেবে সুখ্যাতি এনে দেয়।

সভার সঞ্চালনা করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit